ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ১২:২৪

বুধবার প্রথমবারের মতো দেশজুড়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এদিন জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে একাদশ-স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতা, ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস-২০২৫” উপলক্ষে পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, জুলাই আন্দোলনের উপর প্রকাশিত পুস্তক সম্পর্কে পাঠকদের অবহিতকরণ এবং জুলাই স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এর আগে, জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ১৪ জুলাই ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সাব্বির আহমেদ রুবেল, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন প্রমুখ। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি এবং ১৫ জুলাই ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের এই দিনে (১৬ জুলাই) সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে শহীদ হন আরও পাঁচজন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা