ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ১২:২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা আব্দুল লতিফ, এনামুল হক, ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ খন্দকার সারোয়ার হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ প্রমুখ।

ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন বলেন, "একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা একটি নতুন দেশ পেয়েছি। আর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনাময় দেশ পেয়েছি। তাই নতুন এই স্বাধীনতাকে কেউ অবহেলা করার চেষ্টা করবেন না।"

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের দাবিকে কেউ যেন নষ্ট করতে না পারে এবং এই বিজয়ে যারা ভূমিকা রেখেছে তাদেরকে কেউ যেন অমর্যাদা করার দুঃসাহস না করে সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, "যে মেধার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, আজকে ২০২৫ সালে এই দিনে দাঁড়িয়েও আমাদেরকে বলতে হচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমার ভাই রক্ত দিয়েছে, এই রক্তমাখা হাত দিয়ে আমরা আহত ভাইকে হাসপাতালে নিয়েছি। আমরা তাদের ভুলব কী করে?"

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার আহত জুলাই বিপ্লব যোদ্ধা ও তাদের পরিবার, উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার