ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে সহিংসতার পর যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ১:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে গতকাল বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষ ও বিশৃঙ্খলার পরবর্তী সময়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, "পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।"

এদিকে, সহিংসতার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান