হোপপীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভেঙে পরিণত হচ্ছে পুকুরে
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে পুকুরে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি বড় পুকুর। সম্প্রতি টানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যায়। মাঠের একাংশ হঠাৎ ধসে পুকুরের সঙ্গে মিশে যায়। এতে বিদ্যালয়ের মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ হারিয়ে গেছে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিদ্যালয়ের স্থানীয় অভিভাবকরা মাঠটি শিশুদের একমাত্র খেলাধুলার স্থান ছিল। এখন সেটি বিপজ্জনক হয়ে উঠেছে। তারা মাঠের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ( এটিও) তারিক হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জেলা পরিষদ থেকে বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান