ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধুর


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:১৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় রান্নার জ্বালানী আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্না আক্তার ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী। দাম্পত্য জীবনের তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
 
স্বপ্না আক্তারের স্বামী হেলাল মিয়া বলেন, সকাল ৮ টার দিকে স্বপ্না রান্না করতে যায়। এসময় মাচা থেকে শুকনো জ্বালানী আনতে গেলে তাকে বিষধর সাপে কামড়ে দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এসে হাতের কনুইয়ের ওপর দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারব। তাই ভুল বিশ্বাস, ওঝা বা অপ-চিকিৎসার কাছে না গিয়ে রোগীদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স আনার পরামর্শ দেন তিনি।
 
 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান