ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

রামগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:১৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। আতঙ্কে রয়েছে কোমলমতি ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ। 
দীর্ঘদিন ধরেই বিপদসীমা রয়েছে বিদ্যালয়টি।  রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা।

১৯৯৩/৯৪ অর্থ বছরে ৪ রুম বিশিষ্ট নির্মিত এই বিদ্যালয়টি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ের ছাদ ও দেওয়ালে ফাটল ধরেছে। উপর থেকে বালু ও কংকিট ঝরে পড়ে, ছাত্র-ছাত্রীদের গায়ে পড়া, পড়ার টেবিল ও বেঞ্চে পড়াসহ নানান ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। 

এলাকাবাসী খোরশেদ আলম, দেলোয়ার ভূঁইয়া ও শামছুল আলম জানান, বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরাতন হওয়া, পাঠদান ঝুঁকিতে রয়েছে। আমাদের কোমলমতি ছেলে মেয়েরা এখানে পড়তে আসে। তাদের জীবনের নিরাপত্তা নেই। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা কামনা করছি। এখানে যেনো নতুন করে একটি ভবন বরাদ্দ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক এলাহি জানান,
বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার কথা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। 
রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী জানান, রামগঞ্জ উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা সবকয়টি বিদ্যালয়ের তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। উনারা ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন