ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

না ফেরার দেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:২২

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশের উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের খবর গণমাধ্যমে তুলে ধরা প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রয়াত মমিনুল ইসলাম মঞ্জু এর আগে দৈনিক সংবাদ, দৈনিক সমকাল, একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন, সময় টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং সর্বশেষ এখন টিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কুড়িগ্রামের ছিটমহল সংকট, ভাঙন, বন্যা এবং কৃষিভিত্তিক সংবাদ তৈরিতে তার বিশেষ দক্ষতা ছিল।

এই প্রবীণ সাংবাদিক কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মমিনুল ইসলাম মঞ্জু বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি তিন সন্তান, অসংখ্য অনুজ সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মমিনুল ইসলাম মঞ্জুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রামে। তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেসক্লাব শোকাহত। প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে শোক জানিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, নাগেশ্বরী প্রেসক্লাব, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, রৌমারী প্রেসক্লাব, রাজিবপুর প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, চিলমারী প্রেসক্লাব, রাজারহাট প্রেসক্লাব, ফুলবাড়ি প্রেসক্লাব, কচাকাটা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার