মির্জাগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক করা হয়েছে। মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাফিন এম একতিদার ও থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৪টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মোঃ আলতাফ মৃধার বসতঘরের মধ্যে হতে প্রায় ৭৫০০০ টাকা মূল্যের ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৩৮০ টাকা, মাদক সেবনের জন্য ০৪টি দিয়াশলাই, ০৫টি সিরিঞ্জ, ০১টি কসটেপ, ০১টি কেচি, ০৩ পিস ফয়েল পেপার টুকরা, ০৪টি প্লাস্টিকের আঙ্গুলের ক্যাপ, ১০ টাকার নোট দিয়ে তৈরি মাদক সেবনের পাইপ, ০২টি নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ সহ তিনজন কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন পূর্ব সুবিদখালীর জিন্নাত মৃধার পুত্র মাদক কারবারি আলতাফ মৃধা (৪৫) ও শাকিল আহম্মেদ (২৪), উত্তর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ তানভীর উর ইসলাম (২৫)। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, "আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়।" তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক