ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৪:৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূক্তি, অপপ্রচার এবং সারাদেশে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, যুগ্ম সম্পাদক টিপু খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির, সদর উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন, সদস্য সচিব তাইজুল হক সাজু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক কাজল, রকি বকশি, সাজেদুল ইসলাম হ্যাভেন, মোর্শেদ হোসেন লিটু, আল আমিন সহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, "বাংলাদেশের মানুষের হৃদয়ের অংশ তারেক রহমানের নামে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে গুপ্ত সংগঠনের লোকজন। এই মহলটি পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।" বক্তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে এই অপপ্রচারের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার