ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় জমি বিরোধে নিহত কৃষক জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদের দাফন সম্পন্ন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৪:১৯

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া কৃষক মো. জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বাহিরপাড়া নূরানী হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গ্রামবাসী, নিহতের আত্মীয়-স্বজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ মো. মান্দার শেখের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর শেখ। গুরুতর আহত নাহিদকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলেও সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকালে পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বলেন, "ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।" তিনি আরও জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২