গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন, মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে ভিক্টোরিয়া কলেজ মোড়ে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হন এবং সেখানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন বক্তব্যে বলেন, "২৪’এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ, সারজিস ও হাসনাত আব্দুল্লাহকে ভুলে গেলে চলবে না। যারা শহীদ ও অঙ্গহানি হয়েছে তাদের জন্যই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে। বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অন্যায়ভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। গোপালগঞ্জের হামলা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়, হাজার হাজার ছাত্র জনতার মাধ্যমে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।" তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত