ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে 'জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:৩৬

রাজশাহীতে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) 'জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর পর্যটন মোটেলের সভাকক্ষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিইআই'র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা: জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, গণ অধিকার পরিষদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। সভার স্থানীয় সহযোগিতায় ছিল লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

মতবিনিময় সভায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে সর্বদলীয় কমিটি গঠন, দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন নাকি আলাদা হবেন, উচ্চকক্ষ গঠন পদ্ধতি কেমন হওয়া উচিত, নারী সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, সংবিধান সংশোধন প্রক্রিয়া কেমন হওয়া উচিত, চলমান সংস্কার প্রক্রিয়া প্রত্যাশার সাথে কতটুকু প্রতিফলিত হচ্ছে, সংস্কার, বিচার ও নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে কোন বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত, জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোন বিষয়ের প্রাধান্য পাওয়া উচিত এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার—এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত