ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বিজিবির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৭-২০২৫ রাত ১০:১৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণ, অবৈধ সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ২০০ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর তত্ত্বাবধানে অধীনস্থ জামছড়ি বিওপিতে মাইন বিস্ফোরণ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাম্প্রতিকালে মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৬ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সীমান্তবর্তী ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান এবং খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিজিবি অধিনায়ক। এসময় উপস্থিত সকলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার ব্যাপারে দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য অফিসার, বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন