ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবি মেডিকেলের নাম ‌‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ১১:৪১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর চিকিৎসা কেন্দ্রের অব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‌‘নাপা সেন্টার’ লিখে ব্যানার টাঙিয়ে দেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং মিছিল নিয়ে মেডিকেল সেন্টারে যান।

এ সময় বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, মৌমিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি প্রশাসনের অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার অভাবেই তার মৃত্যু হয়েছে। মেডিকেল সেন্টারে গেলে চিকিৎসক পাওয়া যায় না, সেবাও খুব সীমিত। প্রশাসন যদি আমাদের চিকিৎসাসহ সবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারত, তাহলে আজ হয়তো মৌমিতার মৃত্যু হতো না।

তিনি আরও বলেন, বড় বড় হাসপাতালের সঙ্গে সমঝোতা হচ্ছে, অথচ শিক্ষার্থীদের কাজে তা আসছে না। মৌমিতার মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং হলে ও ক্যাম্পাসে মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

একই বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, জ্বর নিয়ে মৌমিতা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছিলেন, চিকিৎসা না পেয়ে কুষ্টিয়ায় নেওয়া হয়। তখনই জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা দায়িত্বহীনতার ফল। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরুক, মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হোক এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, মৌমিতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। প্রশাসনের পক্ষ থেকে মশা নিধন ও মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালোভাবে ব্যাবহার করে ও ভালো মানের চিকিৎসা দেয়, সেই ব্যাবস্থা করা হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির দাবিগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য