ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ১২:৫১

সারাদেশের ন্যায় কুমিল্লায়ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই চেতনাকে ধারণ করে আয়োজন করা হয়। সকাল ৭টায় ম্যারাথন উদ্বোধন হয়ে ৫ শতাধিক প্রতিযোগী ওয়ার্মআপ প্রতিযোগিরা কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে সার্কিট হাউস মোড়, ফৌজদারী, ডিসি রোড, পুলিশ লাইন্স ও কান্দিরপাড়সহ প্রায় ৪ কিলোমিটার ঘুরে পূণরায় স্টেডিয়াম এসে শেষ করে।

শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার,জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এই সময় শহীদ পরিবারের বক্তব্য রাখেন শহীদ মো. মাছুমের বাবা ও আনাসের মা।

পরে ১ম স্থান মো বশির, ২য় স্থান মো আতীক, ৩য় স্থান রাব্বি কে সহ বিজয়ী ১০০ প্রতিযোগীকে ম্যাডেল দেয়া হয়। এর আগে ৩৬ টাকায় রেজিস্ট্রেশন করা সকল প্রতিযোগীকে টি-শার্ট, ক্যাপ ও নাশতার বক্স উপহার দেয় হয়। 

গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ম্যারাথনে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের শ্রেনী- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই প্রতীকী ম্যারাথন নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। এই সকল আয়োজনের মধ্যে গণতন্ত্র সচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সহায়ক হবে। 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ