ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে কারফিউ বহাল, আজ শুক্রবার ৩ ঘণ্টার জন্য শিথিল


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ১২:৫২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাম্প্রতিক সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি ও প্রাণহানির প্রেক্ষাপটে জেলাজুড়ে চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল থাকবে, এমনটিই জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এক প্রেস কনফারেন্সে তিনি এই তথ্য জানান। এর আগে বিভাগীয় কমিশনার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেন।

প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার বলেন, "সংঘর্ষে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্য মতে, কয়েকজন বহিরাগত দুষ্কৃতিকারী এখনো গোপালগঞ্জে অবস্থান করছে। তাদের গ্রেপ্তার করাই প্রধান লক্ষ্য।" তিনি আরও বলেন, "গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা দুষ্কৃতিকারীদের সনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছেন, এটাই আমাদের আশাবাদ।"

প্রেস কনফারেন্সে উপস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ১০০ জন আহত হয়েছেন। ইতোমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চিহ্নিতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। নিহতদের পরিবারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে কি না, জানতে চাইলে বিভাগীয় কমিশনার ও ডিআইজি জানান, "তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী এবং ঢাকা ও গোপালগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন