ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ৩:১৫

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে হয়রানি, ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, টাকার বিনিময়ে দখল প্রতিবেদন দেয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রতিবেদন দেয়ার কথা বলে দুই লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ইপিজেড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মামুন গত মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানায়, পতেঙ্গা ভূমি অফিসের প্রতিটি টেবিলে টাকা দিতে হয়, টাকা ছাড়া কোন কাজই হয় না।  অফিসের কর্মকর্তা-কর্মচারীদের রয়েছে নিজস্ব একটি দালাল সিন্ডিকেট। ভূমি অফিসের দালাল ছাড়া কেউ কাজ করতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয় জানা গেছে। নগরীর ইপিজেড থানাধিন ওয়াজিদ আলী সওদাগর বাড়ি এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোহাম্মদ মামুনের সাথে পটিয়ার শোভনদন্ডী এলাকার মৃত আবুল কাদেরের পুত্র আনোয়ার হোসেন চৌধুরী সাথে হাটা চলার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত বছরের ২৫ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (মহানগর) চট্টগ্রাম ১৪৭ ধারা মামলায় স্থানীয় ভূমি অফিসকে সার্ভেয়ার প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। সরেজমিন তদন্তে সার্ভেয়ার মোহাম্মদ সেলিমকে সকল কাগজ পত্র প্রদর্শন করার পর সঠিক প্রতিবেদন দিতে হলে সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদকে দুই লক্ষ টাকা দিতে হবে বলে জানান।  গত ২৭ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সার্ভেয়ার মোহাম্মদ সেলিম ও সহকারী কমিশনার(ভূমি) এহসান মুরাদের বিরুদ্ধে প্রতিপক্ষ আনোয়ার হাসান চৌধুরীর কাছ থেকে টানা নিয়ে মিথ্যা প্রতিবেদন দেয়ার অভিযোগ করেন।

বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সহকারী কমিশনার এহসান মুরাদ বদলী হলেও ব্যাপক অনিয়ম দুর্নীতির সাথে জড়িত রয়েছে সার্ভেয়ার সেলিম। সেলিমের বিরুদ্ধে যেখানে চাকুরী করেছে সেখানে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি কাউখালী ভূমি অফিসে থাকা অবস্থায় অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়লে স্থানীয়দের প্রতিবাদে কারণে সেলিমকে বদলী হয়ে পতেঙ্গা ভূমি অফিসে আসেন। স্থানীয়দের সার্ভেয়ার সেলিম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তার কয়েকজন নিজস্ব লোকজন থাকায় তার বিরুদ্ধে কোন অভিযোগ দিলেও কিছু হবে না বলে হুমকি দেয়।

এ বিষয়ে অভিযোগকারী মো. মামুন বলেন, জায়গাটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে আমি আদালতে মামলা করি, আদালত সার্ভেয়ার প্রতিবেদন চাইলে সঠিক প্রতিবেদন দেয়ার জন্য আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। যার কারণে আমি ন্যায় বিচার চেয়ে লিখিতভাবে জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি।

অভিযোগের বিষয়ে সার্ভেয়ার মোহাম্মদ সেলিমের সাথে যোগাযোগ করা হলে অভিযোগকারীকে চিনে না বলে দাবি করলেও একজন সার্ভেয়ারের পক্ষে এত টাকা ঘুষ দাবি করার বিষয়টি যুক্তিসংগত না বলে জানান, যদিও রির্পোট উনার বিরুদ্ধে চলে যায় ঠিক করে দিবেন বলেও জানান।

এ বিষয়ে পতেঙ্গা সার্কেল(ভূমি) অফিসের এসিল্যান্ড জিসান বিন মাজেদ জানান, আগের এসিল্যান্ড বদলি হয়ে গেছেন, কিন্তু সার্ভেয়ার সেলিম এখনো কর্মরত আছে। অভিযোগ যদি সত্য হয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন