মনিরামপুরে রং তুলিতে জুলাই গণ-অভ্যুল্থানের স্মৃতি
শিক্ষার্থীদের রং তুলিতে উঠে এসেছে জুলাই গণ অভ্যুল্থানের স্মৃতি। এই স্মৃতি চির অমর করতে যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশীদ জানান, প্রতিযোগিতায় উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ৫টি কলেজ ও ৪৩টি স্কুল-মাদ্রাসার এবং গ্রাফিতি প্রতিযোগিতায় ৩টি কলেজ ও ৮টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষনায় গ্রাফিতি’তে কলেজ পর্যায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, মনিরামপুর সরকারি কলেজ ও রাজগঞ্জ ডিগ্রী কলেজ। । অপরদিকে চিত্রাংকনে কলেজ পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের তিন শিক্ষার্থী অণে¦ষা ব্যানার্জী, সানজিদা কাবীর ও মালিহা মেহনাজ এবং স্কুল-মাদ্রসা পর্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নওরীন আক্তার নীপু, মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের মরিয়ম হাসান ও খাজুরা কাঠালতরা বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন। এর আগে প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেন ইউএনও নিশাত তামান্না ও এ্যাসিল্যান্ড নিয়াজ মাখদুম। এদিন সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
জয়পুরহাটে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন