ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ৪:৪৯

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয় থেকে শুরু হয়ে বটতলী ব্রীজে গিয়ে শেষ হয়। 

শুক্রবার সকাল ৭ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জয়পুরহাট  জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলমসহ জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজার গিয়ে শেষ হয়। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে ৪০ জন অংশগ্রহণ কারীকে মেডেল দেওয়া হয়। বিজয়ী ১ম স্থান অর্জন কারীকে ১৫ হাজার, ২ য় স্থান ১২ হাজার এবং ৩য় স্থান ১০ হাজার টাকা এবং সনদপত্র প্রদান করা হবে।  

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার