ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এনসিপি-পুলিশ সংঘর্ষ: ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-৭-২০২৫ দুপুর ৪:৫৩

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৭৫ জনের এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, এনসিপির কর্মসূচি চলাকালে সংঘর্ষে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া, হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সহিংস কর্মকাণ্ড চালানো হয়। 

প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) এনসিপির একটি জনসভা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা হয় বলে অভিযোগ উঠে। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এনসিপি কর্মীরা, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইদিন রাত থেকে কারফিউ জারি করা হয়, যা শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস