বড়লেখা সীমান্তে ১০ টি ভারতীয় মহিষ আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে ১০ টি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়ন।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার অধীনস্থ লাতু বিওপির একটি টহলদল সীমান্ত এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল চলাকালে কয়েকজন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে মহিষ পাচার করতে দেখতে পায়। চোরাকারবারীরা দূর হতে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘন জঙ্গলে দৌঁড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০ টি ভারতীয় মহিষ আটক করে।
৫২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় এ বিষয়ে নিশ্চিত করে বলেন, বিকেলে মালিকবিহীন অবস্থায় ১০ টি ভারতীয় মহিষ লাতু বিওপির টহলদল আটক করেছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার