ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৭-২০২৫ বিকাল ৫:১

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৭টায় শহরে জেলা কারাগারের সামনে থেকে এক প্রতীকী ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়,যেখানে স্থানীয় জনগণ,শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়ার প্রতি উৎসাহ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ম্যারাথনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,স্থানীয় ক্রীড়া সংস্থা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে প্রতীকী ম্যারাথনের বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার,মির্জা সায়েম মাহমুদ যিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সমাজে ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) সুখময় সরকার,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকী। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাই ও আগস্ট মাস জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত