ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ, কারফিউ শিথিল হলেও ফিরেনি স্বস্তি


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১২:৩৪

টানা তিন দিনের কারফিউ শিথিল হলেও গোপালগঞ্জে জনমনে এখনও গভীর উদ্বেগ ও গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ আংশিক শিথিল করা হয়েছে। তবে শহরের পরিবেশে নেই স্বাভাবিকতার ছাপ, বরং আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়েই দিন পার করছেন সাধারণ মানুষ।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টানা অভিযানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত কয়েকটি ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। জেলার পাঁচটি উপজেলাতেই একই ধরনের সতর্কতা ও উদ্বেগ বিরাজ করছে।

সকাল থেকে শহরের রাস্তায় যানবাহনের চলাচল শুরু হলেও মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা দেখা গেছে। রাস্তায় ছিল না আগের মতো কোলাহল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বসানো হয়েছে ব্যারিকেড, মোতায়েন আছে সশস্ত্র পুলিশ সদস্য। শহরের বিভিন্ন সড়কে নিয়মিত টহল দিয়েছে পুলিশের গাড়ি। তবে এসব টহল সাধারণ মানুষের মনে নিরাপত্তার চেয়ে উদ্বেগই যেন বাড়িয়ে দিচ্ছে।

জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন দিনমজুর শ্রেণির মানুষজন। কিন্তু রাস্তায় যাত্রী বা ক্রেতার দেখা মিলছে না বললেই চলে। রিকশা চালক জুম্মান আলী বলেন, "গত দুই দিন কারফিউ থাকায় আয়-রোজগার বন্ধ ছিল। আজ কিছুটা স্বস্তির আশায় বের হয়েছি, কিন্তু রাস্তায় মানুষই নেই। এমন পরিস্থিতি চলতে থাকলে পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়বে।" অটোরিকশা চালক সেলিম বলেন, "গাড়ির ব্যাটারি যাতে নষ্ট না হয়, সেজন্যই বের হয়েছি। যাত্রী নেই, আয়ও নেই। তবুও চেষ্টা করছি।"

অনেক সাধারণ মানুষ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, "যারা সহিংসতায় জড়িত, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু নিরীহ মানুষ কেন আতঙ্কে থাকবে? কাউকে কিছু না করেও আমরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি।"

গত ১৬ জুলাই রাত ৮টা থেকে জেলার সর্বত্র কারফিউ জারি করা হয়। ১৮ জুলাই বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। পরে রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়, ১৯ জুলাই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

তবে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এখনো জেলা প্রশাসন কিংবা পুলিশ বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১২ ঘণ্টায় কতজনকে গ্রেফতার করা হয়েছে—সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস