ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ হাজার ৬৬৫ আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার পরদিনই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে নাম উল্লেখসহ এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ জুলাই) কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভকে কেন্দ্র করেই মামলাটি দায়ের করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস