ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:২৩

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশে চলে গেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার নাম মো. আবু সাঈদ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২০টি যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন অনেকে। চা পান শেষে ভোর সাড়ে ৩টার দিকে আবার ঢাকার উদ্দেশ্য বাস ছাড়ে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানের ধাক্কায় জামায়াতের আমিরকে বহনকারী বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ২০টি বাসের পেছন দিক থেকে তিন নম্বর বাসে ছিলেন ওই জামায়াত নেতা। বাসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল। একেবারে পেছনের বাসটিতে একটি অজ্ঞাত যান বেপরোয়াভাবে ধাক্কা দিলে সেটি গিয়ে সামনের দুটি বাসের ওপর আছড়ে পড়ে। তিনি তিন নম্বর বাসের পেছনের দিকে থাকায় বেশি আঘাত পান এবং নিহত হন। এ ঘটনার পর তাদের বহরের অন্যান্যরা ঢাকায় চলে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

​রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত

‎রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান

নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির

কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু

ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল

তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা

২ মাদক ব্যবসায়ী আটক

পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ

মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

কুড়িগ্রামে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ফসলের ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতি

​পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন ও স্মরণ সভা অনুষ্ঠিত