ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ২:৩১

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পৌঁছেছেন নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 

শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। আজ দুপুর ১টার দিকে তারা কক্সবাজারে পৌঁছান।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া লিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার শহীদ দৌলত ময়দানে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা সবাই জাতীয় নেতাদের জন্য অপেক্ষায় আছেন। এর মধ্যে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজাররে পৌঁছেছে। বিকেলে ভাষণ দেবেন। এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন গোপালগঞ্জ না এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসেব মাথায় যেন না আসে। 

এমএসএম / এমএসএম

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার