ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফেনীতে যুবদল নেতার অবৈধ দখলকৃত খাস জমি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:২৬

ফেনীতে জেলা প্রশাসন যুবদল নেতার অবৈধ দখলকৃত খাস জমি উদ্ধার করেছে। গতকাল (শুক্রবার, ১৮ জুলাই) ফেনী শহরের ট্রাংক রোড সংলগ্ন এসব সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মুক্তবাজারের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। এর আগে বুধবার (১৬ জুলাই) দুপুরে একই বাজারের একাংশে অভিযান চালিয়ে ৩২টি দোকান উচ্ছেদ করা হয়। এই অভিযানের মধ্য দিয়ে প্রায় চার দশক পর সরকারি খাস জমিটি অবৈধ দখলমুক্ত হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় জেলা প্রশাসনের জমিতে অস্থায়ী কাঁচাবাজার পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করে আসছিলেন জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দীন খোন্দকার। সম্প্রতি উক্ত জায়গাটি ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য নির্ধারণ করা হয়, এ কারণেই অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার বলেন, "বাজারটি দখলমুক্ত করতে বুধবার ও বৃহস্পতিবার দুই দফা অভিযান পরিচালনা করা হয়েছে।" উচ্ছেদ অভিযানে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান, সেনাবাহিনী, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ

মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ