ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

অভয়নগরে রোমান স্মৃতি সংঘের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:২৬

যশোরের অভয়নগরে রোমান স্মৃতি সংঘের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলায় বিবাহিত একাদশকে হারিয়ে অবিবাহিত একাদশ জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন। নির্ধারিত সময়ের পূর্বে কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

টুর্নামেন্টের প্রথমার্ধের খেলার শেষ মুহূর্তের ১০ মিনিট আগে বিবাহিত একাদশের ২ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল একটি গোল করেন। দ্বিতীয় অর্ধে ৫ মিনিটে বিবাহিত একাদশের ৯ নম্বর জার্সিধারী সোহান আরও একটি গোল করেন। ২০ মিনিটে অবিবাহিত দলের ৭ নম্বর জার্সিধারী প্রান্ত একটি গোল করেন এবং ২৫ মিনিটে অবিবাহিত দলের ১০ নম্বর জার্সিধারী পিয়াল একটি গোল করে খেলায় সমতা আনেন। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিবাহিত একাদশকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় অবিবাহিত ফুটবল একাদশ।

রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি জিএম বাচ্চু, দক্ষিণ বাংলার পরিচালক আশরাফুল ইসলাম মাসুম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএনপি নেতা সাইদ শেখ, রোমান স্মৃতি সংঘের সদস্য সজিবুল ইসলাম সজীব, আসলাম শেখ ও নাসিরুজ্জামান হৃদয় মল্লিক সহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ

মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ