বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিও'র সূ-চলা কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং শিক্ষা সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উদ্দীপনের বাঘা শাখা অফিসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাস্ট প্রোগ্রাম অ্যান্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক। বাঘা থানার এএসআই আব্দুস শুকুর অসহায় শিক্ষার্থীদের মনোবল উন্নয়ন এবং আইনি দিক নিয়ে আলোকপাত করেন।
বক্তারা বলেন, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তারা আরও বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সবাইকে দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বাঘা উদ্দীপন এনজিও শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম জানান, দুঃস্থ ও অসহায় ৮ জন শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষা উপকরণ এবং জনপ্রতি ৩ হাজার ২০০ টাকা করে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় অসহায় শিক্ষার্থীদের বিগত বছরেও এই আর্থিক সহযোগিতা চলমান ছিল।
এমএসএম / এমএসএম
মইজ্জ্যারটেক ট্রাফিক বক্সে ‘টোকেন সিন্ডিকেট’! অবৈধ অর্থ বাণিজ্যে মেতেছে টিআই আবু সাঈয়েদ বাকার!
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি