ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৩:২৯

যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার গভীর রাতে অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলো: কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মেহেদি গাজীর ছেলে মিঠু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইছাহাক আলী মণ্ডলের ছেলে হাবিবুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বিছালী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে বিজন হোসেন (৩৮), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২৫) এবং মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০)।

যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জাজির জানান, আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তাদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। বিজন ও মিঠুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মেহেদী হাসানের কাছে পিস্তল ও গুলি কোথা থেকে এলো, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদে তারা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।

এর আগে গত ১২ জুলাই রাতে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে বাড়ি ফেরার পথে তরিকুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ডিবি যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা

তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার

যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২

রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ

মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত

চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে চরম আতংকে জনসাধারণ