বারহাট্টায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫
সম্প্রতি চুরি, ছিনতাই, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় নেত্রকোনার বারহাট্টায় চিরুনি অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার (১৮ জুলাই) রাত থেকে শুরু হয়ে শনিবার ভোর রাত পর্যন্ত চলা এই অভিযানে মাদক ও বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের সক্রিয় নেতা সাইদুর মিয়া, রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল শিমুলিয়া গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারহাট্টা উপজেলা মৎস্যলীগের সহ-সভাপতি আলাউদ্দিন সম্রাট, মোবারক মিয়া ও নিরব মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বারহাট্টা উপজেলায় চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের সক্রিয় নেতা সাইদুর মিয়াকে ৮/৮/২৪নং মামলায়, আলাউদ্দিন সম্রাটকে ৯/৮/২৪নং মামলায়, কামাল হোসেনকে ২/৯/২৪ নং মামলায় এবং বাকি দুইজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, "বারহাট্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত ৫ জনের মধ্যে দুইজন মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলমান থাকবে।"
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে