ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমার বিরুদ্ধে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৪:৫২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে বিট কর্মকর্তা সুদত্ত চাকমার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে প্রাণজুড়ানো নামক স্থানে শত শত এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে স্থানীয় আমির হোসেনের ছেলে মোঃ মোর্শেদ জানান, "আমার বাবা ১৯৭৪ সালে একটি জায়গা ক্রয় করেন এবং উক্ত জায়গায় গাছ রোপণ করেন। বর্তমানে গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেলে এলাকাবাসীর দাবিতে গাছ কাটার জন্য স্থানীয় বিট কর্মকর্তা সুদত্ত চাকমার নিকট লিখিত আবেদন করি এবং মৌখিকভাবে অনুমতি প্রদান করা হয়। গত বৃহস্পতিবার গাছ দুটি কাটার পর সুদত্ত চাকমা এসে গাছগুলো নিয়ে যেতে চেষ্টা চালালে আমি বাধা প্রদান করি। পরে তারা স্থানীয় আওয়ামী দোসরের আর্থিক সহযোগিতায় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোজাম্মেল হককে জড়িয়ে তাদের দেশীয় অস্ত্র দিয়ে পেটানো হয়েছে বলে মিথ্যা নাটক রচনা করে।"

স্থানীয় বাসিন্দা মুছা আল কাজেম, খুরশিদা বেগম সহ কয়েকজন জানান, "আওয়ামী লীগের আমলে পোস্টিং হওয়া সুদত্ত চাকমা ফ্যাসিবাদীদের নিয়ে কাঠ পাচার করত। পুনরায় সে চেষ্টা করলে ইউপি সদস্য মোজাম্মেল হক বাধা দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে, যদিও ব্যক্তিগত জায়গা থেকে গাছ বিক্রির সাথে তিনি জড়িত নন।"

মামলার তদন্ত কর্মকর্তা, ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাঞ্চন কুমার সিংহ জানান, "আমি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বন বিভাগের কর্মচারীদের একটি ঘরে বসিয়ে রাখা হয়েছে। সেখান থেকে তাদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দোহাজারী হাসপাতালের ডা. সাইফুল করিম জানান, "উনারা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।"

দোহাজারী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক একে এম ইমরুল কায়েস জানান, "আমরা মামলা দায়ের করেছি, কার জায়গা থেকে গাছ কেটেছে সেটা আদালত দেখবে।"

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা