লোহাগড়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা মোস্তফা কামাল গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন স্থানীয়ভাবে পরিচিত ও আলোচিত যুবলীগ নেতা মোস্তফা কামাল উকিল। ১৮ জুলাই ভোররাতে লুটিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতারকৃত মোস্তফা কামাল, দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল, যা অনুসন্ধান শেষে বাস্তবায়ন করা হয়। পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয়ভাবে মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে যুব রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তার নাম নিয়ে এলাকাজুড়ে ছিল নানা গুঞ্জন—একদিকে রাজনীতির মাঠে পদচারণা, অন্যদিকে অনৈতিক কর্মকাণ্ডের সাথেও সংশ্লিষ্টতার অভিযোগ।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘অবশেষে বিচার পেল কিছু অন্যায়’, আবার কেউ বলছেন, ‘রাজনীতির নামে যারা অপকর্ম করে, তাদের দিন ফুরিয়েছে।’
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বলেন, "আমরা আইনের শাসনে বিশ্বাস করি। যার বিরুদ্ধেই পরোয়ানা থাকবে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।"
উল্লেখ্য, মোস্তফা কামাল উকিলের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে আরও কয়েকটি অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী