ধর্মের নামে যারা চাঁদাবাজি করে সংগঠন চালায় তাদের মুখে চাঁদাবাজ গালি মানায় নাঃ নাসিরুল ইসলাম
ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন,রাজাকার-স্বৈরাচার আর ভন্ড চরমোনাই এক হয়ে বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কথায় কথায় এখন বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নামে বিষোদগার করছে। কিন্তু কোন অপশক্তিই বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। অপপ্রচার চালিয়ে,নিন্দা-মন্দ করে এদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে বি এন পিকে আলাদা করা যাবে না। দিন শেষে এ দেশের মানুষ বি এন পিকেই বরণ করে ঘরে তুলে নেবে। তিনি ১৯ জুলাই(শনিবার) বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে স্মরণ কালের বৃহত্তম এক বিক্ষোভ মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ডাকবাংলো সড়কে এ পথ সভায় খন্দকার নাসিরুল ইসলাম ঢাকায় জামাতের মহাসমাবেশ সম্পর্কে বলেন,কোটি-কোটি টাকা খরচ করে তারা আজ ঢাকায় সমাবেশ করছেন। এই টাকার উৎস কি? ধর্মের নামে যারা চাঁদাবাজি করে সংগঠন চালায় তাদের মুখে অন্যকে চাঁদাবাজ বলে গালি দেয়া শোভা পায়না। স্বাধীনতা বিরোধী এই খুনি,ধর্ষনকারী চাঁদাবাজ গোষ্ঠীর বাংলার মাটিতে কোন ঠাই হবে না। চরমোনাই পীর কে 'ভন্ড'আখ্যা দিয়ে নাসিরুল ইসলাম বলেন,এই জর্দা বাবা সৌদি আরব গিয়ে চুরি করে জেল খেটেছেন। মিথ্যা বলার অপরাধে ছাত্রলীগ তার দাঁত ভেঙে দিয়েছিল। সেই চরমোনাই এখন ফ্যাসিষ্টদের পুনর্বাসনের জন্য পুরোনো শত্রু জামাতের সাথে হাত মিলিয়ে বি এন পিকে দমাতে চাইছে। কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না। বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুস শুকুর শেখ,শেখ আফসার উদ্দিন,খান আতাউর রহমান মোহাম্মদ ইকরাম হোসেন,বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা,যুবদল নেতা মোঃ ইমরান হোসেন,রবিউল ইসলাম সম্রাট,মোহাম্মদ আমিনুল ইসলাম,মোঃআলামিন হুসাইন ও ছাত্রনেতা বায়েজিদ খান রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে কয়েক হাজার মানুষের বিশাল এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ
টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন
মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান
অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা
কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়
বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ
ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির
হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন
সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত