লাকসামে ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লার লাকসাম উপজেলার ২নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপজেলা বিএনপি'র সদস্য সচিব আবদুর রহমান বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
এই সময় প্রধান অতিথি'র বক্তব্য জাকারিয়া তাহের সুমন বলেন, “তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির প্রাণ।” ১৭ বছরে আন্দোলন সংগ্রামে তারা ছিল নিরলসভাবে সক্রিয়। আওয়ামী লীগের ষড়যন্ত্র, নির্যাতন ও হামলার বিরুদ্ধে তৃণমূল একজোয়াট ছিল। তৃণমূলের ঐক্যই বিএনপিকে ভাঙতে পারেনি ।
দি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি কাজী আব্দুর রশীদ ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুর রশিদ রয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদস্য ডা. নজরুল ইসলাম শাহিন, সদস্য সফিউল আলম রায়হান, সদস্য তরিক আহমেদ ভূইয়া সুজন, লাকসাম পৌরসভা বিএনপি'র আহ্বায়ক আবুল হাশেম মানু।
দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
পরে আলোচনার মাধ্যমে সকলের উপস্থিতিতে সভাপতি পদে কাজী আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক পদে নাজমুর রশিদ রয়েল ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মাসুদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এতে কর্মীদের উৎসাহ, মাঠ পর্যায়ের অংশগ্রহণ ও জেলা নেতাদের উপস্থিতি যুবশক্তি ও দলের সংহতির গুরুত্ব প্রমাণ করেছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত