চন্দনাইশে জুলাই বিপ্লবে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে দোয়া মাহফিল
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের উদ্যোগে জুলাই- গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরাম সহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে চন্দনাইশ পৌরসভার খলিফার দীঘির পাড় হেফজখানার হলরুমে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহাম্মদ ফরহাদ এর সভাপতিত্বে ও পৌর কমিটির সাবেক সদস্য জাবেদ রহিমের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্হিত ছিলেন, চন্দনাইশ পৌরসভা ছাত্রদল নেতা সেলিম উদ্দিন। গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নয়ন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম -সাধারণ সম্পাদক আল আমিনসহ পৌর ছাত্রদল নেতৃবৃন্দ।এ সময় ছাত্রদল নেতা মুহাম্মদ ফরহাদ বলেন, আজকে আমরা চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম আকরামসহ ২৪ এর গনঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা শোককে শক্তিতে পরিণিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এর আদর্শে উজ্জীবীত হয়ে আমাদের নেতা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে এক অভিন্ন তরুন প্রজন্মকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল চন্দনাইশ পৌরসভার সাংগঠনিক কার্যক্রমকে চলমান রাখার মাধ্যমে রাষ্ট্র মেরামত এর স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;