ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৪:৫৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২০) নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার চকলেংঙ্গড়া গ্রামের ড্রাম ট্রাকচালক সোহাগ মিয়ার সঙ্গে কুড়ালিয়া গ্রামের ঝুমা আক্তারের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

শনিবার (১৯ জুলাই) সোহাগ নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন। রোববার ভোরে হঠাৎ ঝুমা আক্তারের বাবার ঘুম ভাঙে নাতনির কান্নার শব্দে। তিনি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার ধরনার সঙ্গে সোহাগ ও ঝুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত