ক্ষেতলালে জিথ্রি মাছের পোনা উৎপাদনে সফল উদ্যোক্তা মোফাজ্জল
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক সাহসী যুবক মোফাজ্জল হোসেন জি থ্রি মাছের পোনা উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার এই সাফল্যের পেছনে রয়েছে এহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তা।
উদ্যোক্তা মোফাজ্জল হোসেনকে মাছের ডিম সংগ্রহ থেকে শুরু করে পোনা উৎপাদন পর্যন্ত যাবতীয় উপকরণ ও প্রশিক্ষণ সরবরাহ করেছে "এসো"। ফলে তিনি নিজ এলাকায় একটি মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। পুকুর প্রস্তুত, ইনকিউবেটর স্থাপন, হ্যাচিং, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহসহ সবধরনের সহযোগিতা পেয়েছেন তিনি।
মোফাজ্জল হোসেন বলেন, আগে শুধু বাজারে বিক্রির জন্য মাছ চাষ করতাম। এখন নিজের উৎপাদিত পোনা নিজেই ব্যবহার করছি এবং অন্য চাষিদের কাছেও সরবরাহ করছি। এতে লাভ বেড়েছে, কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।
এসো’র মৎস কর্মকর্তা নাজমুল হাসান বলেন , আমরা চাই গ্রামের যুবকরা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলুক। মোফাজ্জল তার এক উজ্জ্বল উদাহরণ। জি ৩ মাছের অনেক বৈশিষ্ট রয়েছে। এই মাছ দ্রুত বেড়ে উঠে বিধায় চাষিরা লাভবান হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এই ধরনের উদ্যোক্তা তৈরি হলে স্থানীয়ভাবে পোনার চাহিদা পূরণ হবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, এসো ও পিকেএসএফ-এর যৌথ উদ্যোগে এভাবে আরও অনেক উদ্যোক্তা গ্রামীণ জীবিকা উন্নয়নের পথে এগিয়ে চলেছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান