ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

বারহাট্টায় বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১২:১৫

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর বিরুদ্ধে  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।গোপন সংবাদের ভিত্তিতে (২০ জুলাই) রবিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময়ে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌকার মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সততা পান। পরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজারসহ নৌকার মালিক রইছ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নৌকার মালিক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু দিতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।

পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহের বিষয়টি জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর ব্যাক্তিগত ফোনে ফোন করলে সাংবাদিক শুনেই উনি কেটে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ জানান, আমরা খবর পেয়েছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ঘটনাস্থলে এসে আমরা পেয়েছি অভিযুক্ত ব্যাক্তি বালু ব্যবহার করছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় আশেপাশের ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা অভিযুক্ত ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী