১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা এবং কারফিউ আর বলবৎ থাকবে না। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
তবে জেলা প্রশাসন জানিয়েছে, সহিংসতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার রাতে জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। এর জেরে শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিনই প্রথমে ১৪৪ ধারা জারি এবং সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন।
পরদিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কারফিউর সময়সীমা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল রাখা হয়। শুক্রবার দুপুরে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।
পরবর্তীতে শনিবার আবারও ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে গোটা জেলার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ