ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তরের অভিযোগ ভিত্তিহীন: গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:১৭

গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদের কয়েকটি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে—এমন অভিযোগ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হলে, রবিবার (২০ জুলাই) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ যথাযথভাবে ময়নাতদন্তের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু প্রথম মৃতদেহ হাসপাতালে পৌঁছানোর পরই পরিস্থিতি অনুকূলে ছিল না।

বিবৃতিতে বলা হয়, "কর্তব্যরত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পর স্বজনদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তা বোঝানো হলে তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে জোর করে মরদেহ নিয়ে চলে যান। একই অবস্থা দেখা যায় পরে আসা অন্যান্য মরদেহগুলোর ক্ষেত্রেও।"

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, ঘটনার সময় বাইরে সংঘর্ষ চলছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন না। আহতদের সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা চরম ব্যস্ততার মধ্যে ছিলেন। এমতাবস্থায় পুলিশকে তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি, যদিও পরে ঘটনাটি তাদের জানানো হয়।

তবে সবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, জনসাধারণ এই ব্যাখ্যার মাধ্যমে প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। তাদের দাবি, “হাসপাতাল ইচ্ছাকৃতভাবে দায়িত্ব এড়িয়ে গেছে”—এই অভিযোগ অসত্য, বিভ্রান্তিকর এবং বাস্তবতাবিবর্জিত।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গোপালগঞ্জ জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সব সময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস