গোপালগঞ্জে তিন মরাহ দেহ উত্তোলন, হচ্ছে ময়নাতদন্ত
গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় নিহত তিনজনের মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হচ্ছে ময়নাতদন্তের উদ্দেশ্যে। শহরের পৌর কবরস্থান ও টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে এই মরদেহগুলো উত্তোলনের প্রস্তুতি চলছে।
নিহতরা হলেন—ইমন তালুকদার, রমজান কাজী ও সোহেল রানা মোল্লা। তাদের মধ্যে ইমন ও রমজানের দাফন হয়েছিল শহরের কেন্দ্রীয় কবরস্থানে এবং সোহেলের মরদেহ সমাহিত হয় টুঙ্গিপাড়ায়।
সূত্র জানায়, সংঘর্ষের দিন নিহত চারজনের মরদেহ পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। তবে পরবর্তীতে ঘটনায় মামলা হলে তদন্তের স্বার্থে তিনজনের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ইতোমধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মুন্সির ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তা শুরু হয়নি। কবরস্থানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার পরই আনুষ্ঠানিকভাবে লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং এরপর আজই পুনরায় দাফনের ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ