ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:২২

মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের পঞ্চাশ শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সা‌ড়ে ১০টায় গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিকের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান এবং এ.এইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব কবি গাউছ-উর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ মাহমুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক মাজেদা খানম, গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক শিলা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাউছ-উর রহমান বলেন, বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাইয অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনভাবেই মেনে নেওয়া যায়না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। আমি নিজেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছি। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো।

এমএসএম / এমএসএম

মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২