উত্তরায় কলেজের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাই এর উদ্বেগ প্রকাশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে উত্তরার মাইনস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সাথে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী , বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।
পীর সাহেব চরমোনাই নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও ঢাকা মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।
পীর সাহেব চরমোনাই দেশবাসীকে দোয়া ও মোনাজাত করার আহবান জানান। এবং দুর্ঘটনার কাছাকাছি থাকা সকলকে প্রয়োজন মতো উদ্ধারকাজে সহায়তা করার আহবান জানান। এবং আহতের রক্তের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানান।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ