লোহাগড়ায় স্বেচ্ছায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের পুনর্বহালের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীরা
নড়াইলের লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা স্বেচ্ছায় পদত্যাগকৃত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম খানের পুনর্বহালের বিরুদ্ধে একাট্টা হয়েছেন। তারা প্রতিকার চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগপত্রে শিক্ষক-কর্মচারীরা উল্লেখ করেছেন যে, ২০১৮ সালে নানা অনিয়ম, দুর্নীতি ও অশোভন আচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম খান স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে দায়ের করা মামলাটিও আদালত খারিজ করে দেয়।
শিক্ষক-কর্মচারীদের দাবি, আদালতে মামলায় পরাজিত হওয়ার পর তিনি পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে দাবি করেন এবং দায়িত্ব বুঝে না নিয়েই হুমকিমূলক আচরণ, অশালীন ভাষা ব্যবহার ও প্রশাসনিক অনিয়ম শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি শিক্ষক-কর্মচারীদের অপমান করেন, নারী সহকর্মীদের অশালীন গানের ভিডিও দেখান, অশালীন মন্তব্য করেন এবং বিতর্কিত সাবেক শিক্ষক এ.কে.এম. আরিফ-উদ-দৌলাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালান।
অভিযোগকারীরা দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ ও সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তারা বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় স্বেচ্ছায় পদত্যাগকৃত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম খানকে পুনরায় বহাল না করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, "তাদের এই আবেদনপত্রের অনুলিপি মহাপরিচালক, উপপরিচালক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।"
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী