ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফরিদপুরে দিনদুপুরে ছিনতাইচেষ্টা, স্থানীয়দের সহায়তায় এক কিশোর আটক


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২১-৭-২০২৫ বিকাল ৫:৪৭

 ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে দিনদুপুরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। তবে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
 
সোমবার (২১ জুলাই) দুপুরে সদর ও মধুখালী উপজেলার সীমান্তবর্তী রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ তবিবুর রহমান (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা গ্রামের বাসিন্দা এবং একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
 
তবিবুর জানান, প্রতিদিনের মতো তিনি ব্যবসার উদ্দেশ্যে রহিমপুর এলাকায় আসেন। এসময় এক কিশোর পুরাতন লোহার রড বিক্রির কথা বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। হঠাৎ চারজন যুবক তার ওপর হামলা করে ও গলায় ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি কৌশলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং একজন ছিনতাইকারীকে ধরে ফেলে।
 
আটককৃত যুবকের নাম মোঃ রাসুল শেখ (১৯), মধুখালী পৌরসভার মেছোড়দিয়া গ্রামের মোঃ আজিজার শেখের ছেলে।
 
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মাসুদ শেখ বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী একজনকে আটক করে রেখেছে। ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ দ্রুত এসে ঘটনাস্থলে পৌঁছায়।”
 
ফরিদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূর হোসেন জানান, “আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী