ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ীতে বাড়ি ও দোকান ভেকু দিয়ে ভাঙার হুমকি, থানায় জিডি


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২১-৭-২০২৫ রাত ৮:১৯

রাজধানীর যাত্রাবাড়ীর ধার্মিক পাড়া, ওয়াবদা রোড এলাকায় নির্মাণাধীন বাড়ি ও দোকানপাট ভেকু দিয়ে ভেঙে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ মে ২০২৫ তারিখে রাত ১১টার দিকে ওয়াবদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাঈদ আহমেদ (৩৮), যার নম্বর ৮৯.০১/০৬/২৫/ইং তারিখের। এতে বিবাদী করা হয়েছে মো. বোরহান উদ্দিন (৫৫) ও মাসুদ বিল্লাল (৫৮)-কে, যারা মাতুয়াইল কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকার বাসিন্দা।

সাধারণ ডায়েরি (জিডি)-তে উল্লেখ করা হয়েছে যে, বিবাদীরা এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দীর্ঘদিন ধরে বাদীর বর্ণিত ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে বলেও জানা গেছে, যার দেওয়ানি মামলা নম্বর ১৫৯/২০২১ খ্রি.। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায়, উল্লেখিত বিবাদীরা গত ৩১/০৫/২০২৫ তারিখ রাত ১১.০০ ঘটিকায় বাদীর বাড়িতে এসে তাকে না পেয়ে তার দারোয়ান শুকুর আলীকে (৩৫) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর দোকানপাট ভেকু দিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেয়। স্থানীয়রা জানান, ৬৪ ও ৭৩ নং ওয়ার্ডে সাবেক সরকার আমলে বোরহান উদ্দিন গং এবং তার অনুসারীরা বিভিন্ন স্থানে তাণ্ডব চালাতো।

ভুক্তভোগী সাঈদ আহমেদ ও জি.এম সরোয়ার গং বলেন, "যাত্রাবাড়ী থানাধীন ধার্মিক পাড়া, ওয়াবদা রোড ৩৭/১/২৪ ঠিকানার ৮৪৮ অযুতাংশ জমি আমি শহিদুল্লায় ও রেজিয়ার নিকট থেকে বিগত ২০২১ সালে ক্রয়সূত্রে আমার মামা শ্বশুর জাকির হোসেনের পরিচিত সাঈদ আহমেদ এবং আমি মালিক। উক্ত জমি ক্রয়ের পর আমরা টিনশেড বিল্ডিং নির্মাণ করে ভোগ দখলে নিয়োজিত আছি। আমাদের উক্ত জমিতে নির্মিত টিনশেড বিল্ডিংয়ের সামনের অংশে দোকান এবং পিছনের অংশে গোডাউনের জন্য নির্মিত। বিবাদীরা বিভিন্ন সময় আমার উক্ত তফসিলভুক্ত জমি জোরপূর্বক দখলের জন্য পায়তারা করে আসছে। আমার উক্ত জমিতে নির্মিত দোকানের ভিতরে ঢালাইয়ের কাজ চলমান রয়েছে।"

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহির উদ্দিন 'দৈনিক সকালের সময়'-কে বলেন, "আমি এখন পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করিনি, তবে আমাকে বাদী ফোনে বলেছেন আপনাকে পরে জানাবো।" কিন্তু এ বিষয়ে বাদীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, যাত্রাবাড়ী থানার এসআই ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেননি এবং তাকে কোনো ফোন করেননি।

যাত্রাবাড়ী থানার সাধারণ ডায়েরির বিবাদী বোরহান উদ্দিন 'দৈনিক সকালের সময়'-কে বলেন, "আমাদের জমির চৌহদ্দি সিএস থেকে আমাদের দলিলগুলোর রাইট আছে। কোর্টে মামলার ব্যাপারে স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারব না যে, কোন দাগটি আমার? আমরা উভয় পক্ষই বসতে চাই। আমাদের যদি জমির কাগজ থাকে তাহলে আমরাই দাবিদার।"

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা