ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় শহীদ মিনার ও ম্যুরাল ভাঙচুর: দ্রুত সংস্কার করলো জেলা প্রশাসন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২১-৭-২০২৫ রাত ৮:২০

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহীদ মিনার এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

গত ২৫ জুন ভাঙা ম্যুরাল ও শহীদ মিনারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে অসন্তোষ দেখা দেয়।

বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের নজরে আসা মাত্রই তিনি তাৎক্ষণিক সংস্কারের নির্দেশ দেন। তাঁর উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে দ্রুততার সঙ্গে শহীদ মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরালটি সংস্কার করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস ধরেই স্থাপনা দুটি ভাঙা অবস্থায় ছিল এবং এলাকাবাসীর ধারণা, মাদকাসক্ত ছিন্নমূল ব্যক্তিরা লোহার স্তম্ভগুলো ভেঙে নিয়ে গিয়েছিল। এই অবহেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনার এমন দুরাবস্থা দেখে অনেকেই হতাশা ব্যক্ত করেছিলেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ