ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকের উপর হামলা: ডিআইইউসাসের নিন্দা


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১:৩০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যকরী সদস্য ও বাংলানিউজ২৪ ডটকম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহম্মেদের উপর হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুলাই) ডিআইইউসাস-এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”

বিবৃতিতে তারা আরও বলেন, “আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”

জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর রামপুরা কাঁচাবাজার সংলগ্ন দারুল আহম্মেদ হাসপাতালে রোগীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তোফায়েল আহম্মেদ। এ সময় হাসপাতালের ম্যানেজার ও এমডিসহ ৭-৮ জন ব্যক্তি তার উপর অতর্কিতভাবে হামলা চালান।

তোফায়েল আহম্মেদ জানান, হামলাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দীর্ঘ সময় তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে এক অপরিচিত ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় আটজনের নামে মামলা করেন।

এদিকে, সাংবাদিক তোফায়েলের উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় শুধু ডিআইইউসাস নয় বরং সমগ্র সাংবাদিক সমাজ ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ