ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় শোক দিবসে চন্দনাইশে মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ২:৩৪

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস। এই শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানও একদিন পেছানো হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ২২ জুলাই (মঙ্গলবার) এর পরিবর্তে উদ্বোধনী অনুষ্ঠান এখন ২৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

তবে, চন্দনাইশ উপজেলায় ভিন্ন চিত্র দেখা গেছে। যেখানে রাষ্ট্রীয় শোক দিবসের কারণে উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানেই চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় বলেন, "জাতীয় মৎস্য সপ্তাহ একটি সারাদেশব্যাপী জাতীয় অনুষ্ঠান। রাষ্ট্রীয় শোক দিবসের কারণে এই অনুষ্ঠান একদিন পিছিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পূর্ব ঘোষিত ছিল। আমরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতিক্রমে এই অনুষ্ঠান করেছি।"

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা